মবের অপসংস্কৃতি কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ PM

মবের অপসংস্কৃতি কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১/০৯/২০২৬ ০২:৫৪:৫২ PM

মবের অপসংস্কৃতি কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ


বাংলাদেশে তৈরি হওয়া ‘মবের অপসংস্কৃতি’ শক্ত হাতে মোকাবিলা করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তাঁর মতে, মব বা গণপিটুনির মতো ঘটনায় ব্যবস্থা নিতে নতুন কোনো আইন প্রণয়নের প্রয়োজন নেই; বিদ্যমান সাধারণ আইনেই এ ধরনের অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

মঙ্গলবার সিলেট বিজিবি সেক্টর সদর দপ্তরে ‘সীমান্ত স্কুল অব সার্ভেইল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় মব বা গণপিটুনির বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘মবের কথা যা বলেন, সেটা সাধারণ আইনের মধ্যেই আছে। তার জন্য আলাদা কোনো আইন প্রয়োজন নেই।’

সরকার এ বিষয়ে সতর্ক রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা খুব সজাগ আছি, সচেতন আছি। বাংলাদেশে মবের যে অপসংস্কৃতি সৃষ্টি হয়েছিল, সেটাকে আমরা শক্তভাবে মোকাবিলা করব ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, মব বা দলবদ্ধভাবে আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো ঘটনার ক্ষেত্রে বিদ্যমান আইনেই ব্যবস্থা নেওয়া সম্ভব। তাই এ ধরনের ঘটনায় নতুন করে আলাদা কোনো আইন করার প্রয়োজন নেই।

সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্য আসে ‘সীমান্ত স্কুল অব সার্ভেইল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ উদ্বোধন অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময়। মঙ্গলবার সিলেট বিজিবি সেক্টর সদর দপ্তরে তিনি প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মব পরিস্থিতির পাশাপাশি মাদক মামলায় আসামিদের খালাস, মাদক নিয়ন্ত্রণে নতুন আইন এবং সীমান্তে প্রযুক্তিনির্ভর নজরদারি নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর