শিল্প কোনো পাপ নয় : প্রভা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ PM

শিল্প কোনো পাপ নয় : প্রভা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০১/০৯/২০২৬ ১০:১১:১১ AM

শিল্প কোনো পাপ নয় : প্রভা


শিল্পচর্চায় শিক্ষা, মূল্যবোধ ও সংস্কৃতিবোধের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। শোবিজ অঙ্গনে মূল্যবোধের অবক্ষয় এবং শিল্পী পরিচয়ের প্রতি অসম্মানজনক মনোভাবের সমালোচনা করে ফেসবুকে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

প্রভার মতে, একজন মানুষের কোনো পরিচয় যদি তাকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ ও মানুষের ভালোবাসা এনে দেয়, তাহলে সেই পরিচয় নিয়ে লজ্জিত হওয়ার আগে নিজের মূল্যবোধ নিয়েই প্রশ্ন তোলা উচিত। এ প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘একটা পরিচয় যদি একদিন আপনাকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ আর মানুষের ভালোবাসা দিয়ে থাকে, তাহলে সেই পরিচয়ের জন্য লজ্জিত হওয়ার আগে বরং নিজের মূল্যবোধ নিয়ে প্রশ্ন করবেন।’

সংস্কৃতি অঙ্গনে যারা নতুন করে যুক্ত হতে চান, তাদের শিক্ষা ও সাংস্কৃতিক মূল্যবোধ থাকা প্রয়োজন বলেও মনে করেন প্রভা। নিজের বক্তব্য কঠিন মনে হতে পারে এমন আশঙ্কার কথাও উল্লেখ করেছেন তিনি। প্রভার ভাষায়, ‘আমি জানি, কথাগুলো অনেকের কাছে কঠিন শোনাবে। হয়তো একটু বাজেও শোনাবে। তবুও বলছি আমি চাই না অশিক্ষা, অজ্ঞতা আর সংস্কৃতির প্রতি অসম্মান নিয়ে কেউ সংস্কৃতিচর্চায় আসুক।’

শিল্পচর্চায় আসা মানুষের মধ্যে কী ধরনের গুণ থাকা প্রয়োজন, সেটিও স্পষ্ট করেছেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘আমি চাই, যারা আসবে তারা শিক্ষা নিয়ে আসুক, মূল্যবোধ নিয়ে আসুক, সংস্কৃতিবোধ নিয়ে আসুক এবং সবচেয়ে বেশি, নিজের পরিচয়ের প্রতি সম্মান নিয়ে আসুক।’

শিল্পকে কেবল পেশা হিসেবে না দেখে এর সামাজিক ও সাংস্কৃতিক মর্যাদার বিষয়টিও সামনে আনেন প্রভা। তার বক্তব্য অনুযায়ী, শিল্পের সঙ্গে একজন শিল্পীর পরিচয় ও সম্মান গভীরভাবে যুক্ত। তিনি বলেন, ‘কারণ শিল্প কোনো পাপ নয়। শিল্প একটি পরিচয়, শিল্প একটি সংস্কৃতি। আর একজন শিল্পীকে অসম্মান করা কোনোভাবেই সভ্যতার শিক্ষা নয়।’

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর