মধ্যনগরে বিষধর সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৪৭ PM

মধ্যনগরে বিষধর সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৮/২০২৬ ১১:১০:২৩ AM

মধ্যনগরে বিষধর সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু


সুনামগঞ্জের মধ্যনগরে বিষধর সাপের কামড়ে পোশাকের মা (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার রাত ৮টার দিকে উপজেলার মাছুয়াকান্দা গ্রামে এই ঘটনা ঘটে।

জানা গেছে, রাতে মাছুয়াকান্দা গ্রামের সোনা মিয়ার স্ত্রী পোশাকের মা বাড়ির বারান্দায় বসে ছিলেন। একপর্যায়ে বিদ্যুৎ চলে গেলে তিনি বারান্দা থেকে ঘরে যাওয়ার জন্য এগিয়ে যান। এ সময় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। সাপের কামড়ে চিৎকার শুরু করলে পরিবারের সদস্যরা দ্রুত সেখানে এসে তাকে উদ্ধার করেন। পরে তার পায়ে বাঁধন দেওয়া হয়।

অবস্থার অবনতি হওয়ায় পরিবারের লোকজন তাকে দ্রুত পার্শ্ববর্তী ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নাঈম জোবায়ের সাপের কামড়ে ওই বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর