নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সিলেটে ঐক্যবদ্ধ উদ্যোগের প্রস্তুতি
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০২ PM

নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সিলেটে ঐক্যবদ্ধ উদ্যোগের প্রস্তুতি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৭/০৮/২০২৬ ১১:৫৪:৪৫ AM

নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সিলেটে ঐক্যবদ্ধ উদ্যোগের প্রস্তুতি


নিরাপদ ও মানবিক যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে সামাজিকভাবে ঐক্যবদ্ধ উদ্যোগের ওপর গুরুত্ব দিয়ে সিলেটে ‘নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ’র জেলা কমিটি গঠনের প্রস্তুতি শুরু হয়েছে। এর অংশ হিসেবে সদস্য সংগ্রহ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সিলেট মহানগরীর সুবিদবাজারস্থ সিলেট প্রেসক্লাব অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠক শিপলু রাহাত ও গিয়াস সানির যৌথ সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ শামসুল ইসলাম। সভায় মুখ্য আলোচক ছিলেন মানবিক চক্ষু চিকিৎসক ও সংগঠক ডা. জহিরুল ইসলাম অচিনপুরী।

আলোচনায় বক্তারা বলেন, নিরাপদ যাতায়াত কোনো বিলাসিতা নয়, বরং এটি মানুষের মৌলিক অধিকার। এই অধিকার বাস্তবায়নে সম্মিলিত সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রয়োজন রয়েছে। নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সামাজিক সংগঠন, মানবিক মানুষসহ সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

মুখ্য আলোচক ডা. জহিরুল ইসলাম অচিনপুরী বলেন, নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সবাইকে মানবিক কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সিলেট বিভাগসহ সারাদেশে পরিষদের কার্যক্রম ছড়িয়ে দিতে তাঁর প্রচেষ্টা অব্যাহত থাকবে। পাশাপাশি যাতায়াত ব্যবস্থার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবং সংশ্লিষ্টদের সহযোগিতা ও আলোচনার মাধ্যমে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত সবাইকে কৃতজ্ঞতা জানান ডা. জহিরুল ইসলাম অচিনপুরী।

সভায় আরও বক্তব্য রাখেন সাংবাদিক কবির আহমেদ সোহেল, সাংবাদিক ও সংগঠক উৎফল বড়ুয়া, লেখক, সাংবাদিক ও সংগঠক আমীর হোসেন সোহাগ, গিয়াস সানি, আসাদুজ্জামান নুর, নজরুল ইসলাম, সোলেমান হুসেন চন্দু, ফারুক আহমেদ, মো. আবু ইউসুফ, সংগঠক সিদ্দিকা রুনা সুলতানা, সফিকুর রহমান, জিল্লুর রহমান, আমিরুল ইসলাম চৌধুরী, লিপি খানম, মুহিবুর রহমান চৌধুরী, আজিজুল ইসলাম, সাংবাদিক জুবের আহমেদ সার্জন ও শাহান উদ্দিন নাজু প্রমুখ।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ শামসুল ইসলাম উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে নিরাপদ যাতায়াত বাস্তবায়নে পরিষদের উদ্যোগের সফলতা কামনা করে সংগঠনটির পাশে থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর