পাটের পলিথিন ব্যাগ উদ্ভাবনকারী মোবারক আহমদ খানসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১০ জনকে এবার বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার’ স্বাধীনতা পুরস্কার দিচ্ছে সরকার।
শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য এ বছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন কাজী আবদুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা ফ্লাইট সার্জেন্ট মো. ফজলুল হক (মরণোত্তর) ও বীর মুক্তিযোদ্ধা শহিদ আবু নইম মো. নজিবউদ্দিন খাঁন (খুররম) (মরণোত্তর)।
বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে অবদানের জন্য এই পুরস্কার পাচ্ছেন ড. মোবারক আহমদ খান।
চিকিৎসাবিদ্যায় ডা. হরিশংকর দাশ, সংস্কৃতিতে মোহাম্মদ রফিকউজ্জামান ও ক্রীড়ায় ফিরোজা খাতুনকে রাষ্ট্রের এই সর্বোচ্চ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
এছাড়া সমাজসেবা/জনসেবায় অবদানের অরণ্য চিরান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মোল্লা ওবায়েদুল্লাহ বাকী ও এসএম আব্রাহাম লিংকনকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে।
স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের প্রত্যেককে ১৮ ক্যারেট স্বর্ণের ৫০ গ্রাম ওজনের একটি পদক, তিন লাখ টাকা এবং সম্মাননাপত্র দেওয়া হয়।
আজকের সিলেট/ডি/এসটি
আজকের সিলেট ডেস্ক 








