এমআরভি সার্ভারে ত্রুটি, বিদেশি মিশনে সাময়িকভাবে বিঘ্নিত ভিসা সেবা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ PM

এমআরভি সার্ভারে ত্রুটি, বিদেশি মিশনে সাময়িকভাবে বিঘ্নিত ভিসা সেবা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৯/০৯/২০২৬ ১১:০৪:১৩ AM

এমআরভি সার্ভারে ত্রুটি, বিদেশি মিশনে সাময়িকভাবে বিঘ্নিত ভিসা সেবা


ঢাকায় অবস্থিত এমআরভি-এর কেন্দ্রীয় সার্ভারে কারিগরি ত্রুটির কারণে বিদেশে থাকা বাংলাদেশের বিভিন্ন মিশন থেকে ভিসা ও নো ভিসা সেবা সাময়িকভাবে ব্যাহত হচ্ছে। স্থানীয় সময় সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ বিষয়ে পৃথক জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ দূতাবাস, ব্যাংকক ও লিসবন।

ব্যাংকক দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভিসা সার্ভারে সাময়িক কারিগরি ত্রুটির কারণে আবেদনকারীরা ভিসা আবেদন জমা দেওয়া কিংবা ভিসা-সংক্রান্ত সেবা গ্রহণের সময় সমস্যার মুখে পড়তে পারেন।

দূতাবাস জানিয়েছে, সমস্যাটি দ্রুততম সময়ে সমাধানের জন্য সংশ্লিষ্ট কারিগরি দল কাজ করছে। এ কারণে সাময়িক অসুবিধাটি বিবেচনায় রেখে সিস্টেম পুরোপুরি সচল না হওয়া পর্যন্ত, যেখানে সম্ভব, অবিলম্বে ভিসা প্রক্রিয়াকরণের ওপর নির্ভরশীল জরুরি ভ্রমণ পরিকল্পনা এড়িয়ে চলার জন্য আবেদনকারীদের অনুরোধ করা হয়েছে।

অন্যদিকে, লিসবন দূতাবাস জানিয়েছে, কারিগরি সমস্যার কারণে ঢাকায় অবস্থিত এমআরভি-এর কেন্দ্রীয় সার্ভার সাময়িকভাবে অচল রয়েছে। এর ফলে ভিসা/নো ভিসা সেবা প্রদানেও সাময়িক বিঘ্ন ঘটছে।

লিসবন দূতাবাসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কেন্দ্রীয় সার্ভার দ্রুত সচল করার লক্ষ্যে সংশ্লিষ্ট কারিগরি টিম কাজ করছে। সার্ভার পুনরায় চালু হওয়ার পর ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর থেকে ইতিবাচক সংকেত পাওয়ার পর দূতাবাসের পক্ষ থেকে পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে জানানো হবে।

সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে দুই মিশন। একই সঙ্গে সেবা স্বাভাবিক না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সবার ধৈর্য ও সহযোগিতা কামনা করা হয়েছে।

আজকের সিলেট/বিএন/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর