দেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা
সোমবার, ১৮ মে ২০২৬, ০৮:৩৪ PM

দেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ১৮/০৫/২০২৬ ০৬:৪৭:৩১ PM

দেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা


দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে দেশজুড়ে পালিত হবে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা।

সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

এদিকে, ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। রোববার (১৭ মে) চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে সোমবার থেকে জিলহজ মাস শুরু হবে, ২৬ মে হবে আরাফাত দিবস এবং ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ২৭ মে।

এর আগে, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া পবিত্র জিলহজ মাস এবং ঈদুল আজহার তারিখ ঘোষণা করে।

মালয়েশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার ১৮ মে থেকে জিলহজ মাস শুরু হবে। সে অনুযায়ী দেশটিতে আগামী ২৭ মে (বুধবার) উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।

অন্যদিকে, ইন্দোনেশিয়া সরকার জানিয়েছে, সোমবার থেকেই জিলহজ মাস গণনা শুরু হবে এবং ২৭ মে (বুধবার) পালিত হবে ঈদুল আজহা।

এছাড়া, আরব আমিরাতে ২৭ মে (বুধবার) ঈদুল আজহা উদযাপিত হবে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর