সিলামে দুপক্ষের সংঘর্ষে তরুণ নিহত
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ PM

সিলামে দুপক্ষের সংঘর্ষে তরুণ নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২/১০/২০২৬ ০৪:৫০:১৯ PM

সিলামে দুপক্ষের সংঘর্ষে তরুণ নিহত


সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন সিলামে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় রাসেল (২৩) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার বাদ জুমআ এ মারামারির ঘটনা ঘটে।

নিহত রাসেল সিলাম এলাকার শারুক মিয়ার ছেলে। সংঘর্ষের পর তাঁর লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

রাসেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান।

ওসি আশরাফুজ্জামান বলেন, ‘ঘটনাস্থলটি মোগলাবাজার থানাধীন। ওদের টিম ঘটনাস্থলে পৌঁছেছে। আইনশৃঙ্খলার স্বার্থে আমাদেরও একটি টিম ওখানে যাচ্ছে। বিস্তারিত জেনে পরে বলা যাবে।’

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর