এপ্রিলে মূল্যস্ফীতি বেড়ে ৯.০৪ শতাংশে পৌঁছেছে
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:২৩ PM

এপ্রিলে মূল্যস্ফীতি বেড়ে ৯.০৪ শতাংশে পৌঁছেছে

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ০৭/০৫/২০২৬ ০৯:০৯:৪১ AM

এপ্রিলে মূল্যস্ফীতি বেড়ে ৯.০৪ শতাংশে পৌঁছেছে


এপ্রিল মাসে দেশে মূল্যস্ফীতির চাপ বেড়েছিল। পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে সাধারণ মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক শূন্য ৪ শতাংশে দাঁড়ায়, যা এর আগের মাসে (মার্চ) ছিল ৮ দশমিক ৭১ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এপ্রিল মাসের মূল্যস্ফীতির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিবিএস সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিলে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৯ শতাংশ হয়েছে, যা আগের মাসে ছিল ৮ দশমিক ২৪ শতাংশ।

অন্যদিকে, খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৫৭ শতাংশে দাঁড়িয়েছে, যা মার্চে ছিল ৯ দশমিক ০৯ শতাংশ। দেশের গ্রাম ও শহর উভয় এলাকাতেই সামগ্রিক মূল্যস্ফীতিতে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে।এপ্রিলে গ্রামীণ এলাকায় পয়েন্ট-টু-পয়েন্ট সাধারণ মূল্যস্ফীতি ৯ দশমিক ০৫ শতাংশে দাঁড়িয়েছে, যা মার্চে ছিল ৮ দশমিক ৭২ শতাংশ।

গ্রামীণ খাদ্য মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ২৩ শতাংশ হয়েছে, যা মার্চে ছিল ৮ দশমিক ০২ শতাংশ। একই সময়ে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৮১ শতাংশে দাঁড়িয়েছে, যা মার্চে ছিল ৯ দশমিক ৩৮ শতাংশ।

আলোচিত মাসে শহর এলাকায় সাধারণ মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ০২ শতাংশ হয়েছে, যা মার্চে ছিল ৮ দশমিক ৬৮ শতাংশ। শহরাঞ্চলে খাদ্য মূল্যস্ফীতি সামান্য বেড়ে ৮ দশমিক ৮১ শতাংশ হয়েছে, যা মার্চে ছিল ৮ দশমিক ৭৮ শতাংশ।

অন্যদিকে, খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ১৫ শতাংশে দাঁড়িয়েছে, যা মার্চে ছিল ৮ দশমিক ৬২ শতাংশ।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর