রমজানে সব বিদ্যালয় বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
রবিবার, ১৭ মে ২০২৬, ১০:৩৩ AM

রমজানে সব বিদ্যালয় বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ১০/০৩/২০২৪ ০৪:২৬:০০ AM

রমজানে সব বিদ্যালয় বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ


রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ১৫ রমজান পর্যন্ত স্কুল খোলা রাখার প্রজ্ঞাপন স্থগিত করে এ নির্দেশ দেওয়া হয়। 

রোববার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি কে এম কামরুল কাদের ও খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

একইসঙ্গে স্কুল খোলা রাখার সিদ্ধান্ত কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন উচ্চ আদালত। এছাড়া ২ মাসের জন্য স্থগিত করা হয়েছে স্কুল খোলা রাখার প্রজ্ঞাপন।

গত ৮ ফেব্রুয়ারি গণশিক্ষা অধিদপ্তর প্রাথমিক বিদ্যালয়ে ১০ দিন খোলা রাখার প্রজ্ঞাপন দেয়। একইদিন মাউশি মাধ্যমিক বিদ্যালয় ১৫ দিন খোলা রাখার প্রজ্ঞাপন জারি করে।

রমজানে শিক্ষার্থীদের কথা বিবেচনা ও যানজট নিরসনে এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী মাহমুদা খানম।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর