গুম হওয়া দিনারের বোন তামান্নার মূল্যায়ন চান সিলেটবাসী
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫১ PM

গুম হওয়া দিনারের বোন তামান্নার মূল্যায়ন চান সিলেটবাসী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫/০২/২০২৬ ০২:০১:৫০ PM

গুম হওয়া দিনারের বোন তামান্নার মূল্যায়ন চান সিলেটবাসী


তাহসিন শারমিন তামান্না। সিলেট জেলা মহিলা দলের সভাপতি (ভারপ্রাপ্ত) ও জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক। বিগত ফ্যাসিস্ট আওয়ামী রেজিমের সময় গুম হওয়া সিলেট জেলা ছাত্রদলের তৎক্ষালিন সহ সাধারণ সম্পাদক ইফতেখার আহমদ দিনারের একমাত্র ছোট বোন।

ভাইকে খোঁজে পাওয়ার আন্দোলন থেকে শুরু করে দেশরক্ষা তথা ফ্যাসিবাদ পতনের আন্দোলনে রাজপথের পরীক্ষিত নাম তাহসিন শারমিন তামান্না।

২০২১ সালের ৩ এপ্রিল ঢাকা থেকে ফ্যাসিস্ট রেজিমের বাহিনীর হাতে গুম হন ছাত্রদল নেতা দিনার। সেই থেকে শুরু হয় ভাইয়ের খোঁজে আন্দোলন। শুরুটা ভাইয়ের খোঁজে হলেও ধীরে ধীরে তা দল ও দেশ রক্ষার আন্দোলনে পরিণত হয়। ভাইকে খোঁজতে খোঁজতে একসময় মিশে যান রাজপথের সাথে। বিএনপির সকল গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দেয়া শুরু করেন সামনের সারিতে।

ফলে দলের নিজের দক্ষতার স্বীকৃতি স্বরুপ একে একে সিলেট জেলা মহিলা দলের যুগ্ন সাধারণ সম্পাদক, সহ সভাপতি ও জেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদকের দায়িত্বপালন করেন দক্ষতার সহিত। বর্তমানে জেলা মহিলা দলের সভাপতির দায়িত্বপালনের পাশাপাশি জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক এবং নারী ও শিশু অধিকার ফোরাম, সিলেটের সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন।

বড় ভাই গুম হওয়ার পর থেকে ফ্যাসিবাদের পতন আন্দোলনে এক মূহুর্তের জন্যও মাঠ ছেড়ে যান নি। সর্বশেষ ছাত্রজনতার গণঅভ্যূত্থান পর্যন্ত রাজপথে ছিলেন। তার নেতৃত্বাধীন সিলেট জেলা মহিলা দল অতিতের যেকোন সময়ের তুলনায় অনেক বেশী শক্তিশালী।

২০১২ সালের এপ্রিল মাসে ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার গুম হওয়ার পর থেকে দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামে সিলেট বিএনপির নেতাদের পাশাপাশি আন্দোলন ও সংগ্রামে মাঠে সক্রিয় ছিলেন তিনি। বিশেষ করে বৈষম্যবিরোধী আন্দোলনে ব্যাপক নির্যাতন হয়রানীর মূখেও মাঠ ছাড়েননি এই নারী নেত্রী। সকল বাঁধা বিপত্তি ডিঙ্গিয়ে সরকার পতনের পূর্ব মুহুর্ত পর্যন্তও তারা রাজপথে লড়েছেন।

গুম হওয়া প্রিয় সন্তানের অপেক্ষার প্রহর শেষ হয়নি দিনারের পিতা স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. মঈন উদ্দিনের। পুত্রশোকে কাতর এই পিতা প্রিয় সন্তানের মুখ না দেখেই বিদায় নিয়েছেন পৃথিবী থেকে। এখনও প্রিয় সন্তানের অপক্ষোয় অশ্রু বিসর্জন দিচ্ছেন দিনারের বৃদ্ধা মা। সব শেষ দলের চেয়ারম্যান (বর্তমান প্রধানমন্ত্রী) তারেক রহমানের কাছে একটি চিঠিও দিয়েছেন তিনি। দলীয় প্রধানকে মায়ের সেই চিঠি পৌঁছে দেন তামান্না। আদৌ শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্বে প্রিয় সন্তানের মুখ দেখতে পারবেন কি না তাও অজানা দিনারের গর্ভধারীনি মায়ের কাছে।

গত ১২ ফেব্রুয়ারী নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হওয়ার পর তামান্নাকে মূল্যায়নের দাবি উঠেছে সিলেটজুড়ে। নতুন সরকার শপথ নেয়ার পর শুরু হয়েছে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচন প্রক্রিয়া।  এই প্রক্রিয়ায় গুম পরিবপারের সদস্য হিসেবে গণতান্ত্রিক সংগ্রামে সক্রিয় এই নারীর মূল্যায়ন চান সিলেটবাসী।

বিষয়টি নিয়ে জানতে চাইলে সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক তাহসিন শারমিন তামান্না বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা আমার বড় ভাই ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, সিলেটবাসীর প্রিয় নেতা এম. ইলিয়াস আলী, ছাত্রদল নেতা জুনেদ আহমদ ও আনসার আলী সহ অসংখ্য নেতাকর্মীদের গুম করেছে। তাই নিজের নৈতিক দায়িত্ববোধ থেকে হাসিনার পতন আন্দোলনে রাজপথ ছাড়িনি। দল ও দেশের স্বার্থে যেকান আন্দোলন ও সংগ্রামে মাঠে ছিলাম। দলের একজন কর্মী হিসেবে দল যখন যেখানে কাজে লাগাবে তার জন্য প্রস্তুত রয়েছি।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর