রাজধানীর বেইলি রোডে আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩১
রবিবার, ১৭ মে ২০২৬, ১০:৩৪ AM

রাজধানীর বেইলি রোডে আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩১

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ০১/০৩/২০২৪ ০২:১৫:০০ AM

রাজধানীর বেইলি রোডে আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩১


রাজধানীর বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্টের ভবনে লাগা আগুনের ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন মারা গেছেন। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে ২২ জনের মরদেহ এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রয়েছে নয়জনের মরদেহ।

বৃহস্পতিবার দিনগত রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নয়জনের মরদেহ এসেছে। অন্যদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২২ জনের মরদেহ রয়েছে।

আজকের সিলেট/বিএন/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর