হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ইজারাবিহীন ও অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে প্রশাসন।
রোববার দুপুর ১টার দিকে উপজেলার চৌমুহনী ইউনিয়নের মহব্বতপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে সাইমুম মিয়াকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহায়তা করেন ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা ও মনতলা বিজিবি ক্যাম্পের সদস্যরা।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবুল ইসলাম।
তিনি বলেন, ইজারা ছাড়া বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আজকের সিলেট/এপি
সংবাদদাতা 








