রাজনগর উপজেলা বিএনপির ১৭ বছর পর সম্মেলন, নতুন কমিটি গঠন
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৫৯ AM

রাজনগর উপজেলা বিএনপির ১৭ বছর পর সম্মেলন, নতুন কমিটি গঠন

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৬/২০২৫ ১২:৪৫:০২ PM

রাজনগর উপজেলা বিএনপির ১৭ বছর পর সম্মেলন, নতুন কমিটি গঠন


মৌলভীবাজারের রাজনগর উপজেলা বিএনপির দীর্ঘ ১৭ বছর পর সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে নুরুল ইসলাম সেলুন সভাপতি এবং মো. আব্বাস আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার (২৮ জুন) রাজনগর সরকারি কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সিনিয়র সহ-সভাপতি কবির মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এবং সাংগঠনিক সম্পাদক রুপক দেব।

জেলা ও উপজেলা বিএনপি সূত্রে জানা যায়, বিগত ২০০৮ সালের ২৫ নভেম্বর সর্বশেষ উপজেলা বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে পতিত সরকারের নানামুখী দমন-পীড়ন,  তৎকালীন সাধারণ সম্পাদক সরওয়ার খানের অকাল মৃত্যু এবং দলীয় কার্যক্রমে স্থবিরতার কারণে নিয়মিত সম্মেলন করা সম্ভব হয়নি। গত বছরের ৫ আগস্টের পর উপজেলা বিএনপির তৃণমূল নেতাকর্মীরা পুনরায় রাজনৈতিক ময়দানে চাঙ্গা হতে থাকেন। দলীয় কার্যক্রম গতিশীল করতে গত ২৯ জানুয়ারি উপজেলা বিএনপির পূর্ববর্তী কমিটি ভেঙে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। জেলা কমিটির নির্দেশে এই আহ্বায়ক কমিটি গত ফেব্রুয়ারি মাসের মধ্যে রাজনগরের ৮ ইউনিয়নে সম্মেলন সম্পন্ন করে।

সম্মেলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। 

উপজেলা বিএনপির আহ্বায়ক জামি আহমদের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি কে গউছ, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট ফয়জুল করিম ময়ুন, মৌলভীবাজার জেলা বিএনপির প্রধান সমন্বয়ক মো. আব্দুল মুকিত, রাজনগর উপজেলা বিএনপির কাউন্সিল পরিচালনা পর্ষদের প্রধান বকশী মিছবাহ উর রহমান, সদস্য মুজিবুর রহমান মজনু ও মনোয়ার আহমেদ রহমান প্রমুখ।

আজকে সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর