চা বাগান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতাপ
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:২২ AM

চা বাগান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতাপ

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৬/২০২৫ ০৯:১৯:২৫ AM

চা বাগান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতাপ


দিনমজুরি মাত্র ১৭৮ টাকা। তাও আবার প্রতিদিন না।

এ অবস্থায় পেট চালাতে যেখানে যুদ্ধ, সেখানে আলোর খোঁজে হেঁটেছেন চা শ্রমিক সন্তান প্রতাপ উড়াং। পেরিয়েছেন সীমাহীন অভাব-অনটন, পৌঁছে গেছেন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চৌকাঠে।

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগানের প্রেম উড়াংয়ের ছেলে প্রতাপ চলতি বছর ভর্তি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ‘স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ’ বিভাগে। অভাবের দেয়াল ডিঙিয়ে উচ্চশিক্ষার দুয়ারে পৌঁছানো এই তরুণের গল্পে মুগ্ধ হচ্ছেন সবাই।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার বন্যা বইছে তাকে ঘিরে।

জানা গেছে, প্রতাপ ২০২২ সালে ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন স্কুল থেকে এসএসসি ও ২০২৪ সালে সিলেটের মদন মোহন কলেজ থেকে এইচএসসি পাস করেন।

প্রতাপ বলেন, “আমি বিসিএস ক্যাডার হয়ে দেশের সেবা করতে চাই। ”

স্থানীয়দের ভাষ্য, চা শ্রমিকদের অধিকাংশ সন্তান যেখানে প্রাথমিকের গণ্ডি পেরোতেই হিমশিম খায়, সেখানে বিশ্ববিদ্যালয়ে পৌঁছে গেছেন প্রতাপ। তার সাফল্যে পুরো বাগান এলাকায় বইছে আনন্দ-উচ্ছ্বাস।

এদিকে, প্রতাপের গল্পে অনুপ্রাণিত হয়ে যুক্তরাষ্ট্রপ্রবাসী ও চুনারুঘাটের সন্তান সৈয়দ জিয়াউল আহসান আসাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়েছেন—প্রতাপের বিশ্ববিদ্যালয়ে ভর্তি থেকে শুরু করে পুরো শিক্ষাজীবনের ব্যয়ভার তিনি বহন করবেন।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর