আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে ধীরগতির সংস্কার, দুর্ভোগে জনজীবন
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৪৫ AM

আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে ধীরগতির সংস্কার, দুর্ভোগে জনজীবন

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৬/২০২৫ ১০:২৩:০২ AM

আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে ধীরগতির সংস্কার, দুর্ভোগে জনজীবন


আজমিরীগঞ্জ-বানিয়াচং শরিফ উদ্দিন সড়ক এখন দুর্ভোগ ও যন্ত্রণার অপর নাম! মন্থর গতিতে চলছে সড়ক উন্নয়ন কাজ। ফলে দীর্ঘায়িত হয়েছে মানুষের দুর্ভোগ।একে তো ভাঙাচোরা সড়ক, বৃষ্টি হলে সড়কের চেহারা পাল্টে ব কাদা-পানিতে একাকার হয়ে ছোট বড় পুকুর হয়ে যায়, ও বিভিন্ন ব্রিজের পাশে গর্তের মত ভাঙ্গন সব মিলিয়ে ভোগান্তির যেন অন্ত নেই!

সরেজমিনে দেখা যায়, সড়কের যেসব স্থানে জোরা তালির কাজ শেষে কার্পেটিং উঠে সেখানে ও গর্ত হয়েছে দুর্ভোগ ও অসহ্য যন্ত্রণার জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় জন সাধারণের। বিশেষ করে আজমিরীগঞ্জ সদর ইউনিয়ন বিরাট গ্রাম থেকে আজমিরীগঞ্জ উপজেলা পর্যন্ত সড়কের এমন অবস্থা দাড়িয়েছে যেন সড়কে আসতেই বুক কাঁপছে সবার, গলা যায় শুকিয়ে। অসুস্থ রোগী, প্রসূতি নারী ও হাড় ও মাজার সমস্যায় ভুগছেন এমন মানুষের জন্য জমদূত হয়ে দাঁড়িয়েছে, আজমিরীগঞ্জ - বানিয়াচং শরিফ উদ্দিন সড়কের

সড়কের সংস্কারের জন্য ৩২কোটি টাকার মেগা প্রকল্প টেন্ডারের অপেক্ষায়। যানবাহনে চলাফেরা রীতিমত বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে, বর্তমানে এই রাস্তার দুরবস্থার কারণে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে মানুষ চলা চল করছে । ফলে সাধারন মানুষের দুর্ভোগ চরম সীমায় পৌঁছেছে, প্রতিনিয়ত দুর্ঘটনা ও বাড়ছে। উপরন্তু রাস্তার বেহাল অবস্থা সব মিলিয়ে মানুষের জীবন আজ বিপর্যস্ত, ভয়াবহ ধারণ করেছে ।

কোথাও কোথাও পিচ–খোয়া উঠে গেছে। সৃষ্টি হয়েছে গর্তের। বৃষ্টি হলেই দেখা যায় এ যেন রাস্তা নয় ছোট বড় পুকুর, কোথাও সড়ক ধসে পড়েছে, চলাচলের অযোগ্য। এক পাশ থেকে রাস্তা সংস্কার করা হয়, আরেক পাশ দিয়ে নষ্ট হয়।এরই মাঝে ঝুকি নিয়ে চলাচল করছে যাত্রীবাহী বাস, সিএনজি, মোটরসাইকেল মালামালবাহী ট্রাক,পিক আপ সহ শতশত যানবাহন। রুটিন মেরামত খাত রাস্তা টিকিয়ে রাখার জন্য ইট বালু দিয়ে গাড়ি চলাচলের ব্যাবস্থা করা হয়।

সওজ, সড়ক বিভাগের (হবিগঞ্জ) নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন জানান, সড়কটি সংষ্কারের জন্য ৩২কোটি মেগাপ্রকল্প টেন্ডার হয়ে মিনিষ্টিজে যাওয়ার পর সেখান থেকে আবার বলেছে রিটেন্ডার করার জন্য রিটেন্ডার করে দিয়েছি জুলাই মাসের ৮ তারিখে ওপেনই হবে ওপেন হওয়ার পর মূল্যায়ন করতে হবে। মূল্যায়ন করে দ্রুত পাটিয়ে দেব যেন সংষ্কার কাজটি যেন তাড়াতাড়ি হয়ে যায়।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর