গোয়াইনঘাটে টমটমের ধাক্কায় বৃদ্ধা নিহত
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:০৫ PM

গোয়াইনঘাটে টমটমের ধাক্কায় বৃদ্ধা নিহত

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৬/২০২৫ ০৫:৪৬:৩৫ PM

গোয়াইনঘাটে টমটমের ধাক্কায় বৃদ্ধা নিহত


গোয়াইনঘাট উপজেলার লেংগুড়া ইউনিয়নের শনির গ্রাম সাকিনস্থ রাস্তার উপরে অটোগাড়ির ধাক্কায় খয়রুন বিবি (৭০), নামে এক বৃদ্ধা নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত খয়রুন বিবি উপজেলার শনির গ্রামের বাসিন্দা ও খলিলুর রহমানের স্ত্রী।

বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে গোয়াইনঘাট-সালুটিকর সড়কে উপজেলার ৪নং লেংগুড়া ইউনিয়নের শনির গ্রাম সাকিনস্থ সালুটিকর গোয়াইনঘাট প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

সুত্রে জানা জানা যায়, অটো গাড়ির (টমটম) ড্রাইভার উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়নের নিজ ধরগ্রামের আব্দুল হান্নানের ছেলে শিমুল (১৫)- এর অটো গাড়ির সাথে ধাক্কায় বৃদ্ধা মহিলা গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ বলেন, একটি অটোগাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে এক বৃদ্ধা মহিলার মৃত্যু হয়। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে  ঘটনাস্থল পরিদর্শন করে। লাশটি ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এখনো কোন মামলা হয়নি তবে  সড়ক পরিবহন আইনে প্রয়োজনীয় আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর