হাজার বোতল ফেনসিডিলসহ র্যাবের জালে ‘কাবু’ হলেন কুখ্যাত মাধক ব্যবসায়ী আবু মিয়া। বসতঘরের খাটের নিচে লুকিয়ে রাখা ১ হাজার ৩৭ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) সদস্যরা। অভিযানে আবু মিয়াকে র্যাবের অভিযানে কাবু করা গেলেও তার দুই সহযোগী কৌশলে পালিয়ে যায়।
বৃহস্পতিবার তাকে কোম্পানীগঞ্জ থানায় মামলা দিয়ে সোপর্দ করে র্যাব। এরআগে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টিম সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের আমেরতল গ্রামে রমজান মিয়ার বসতঘরে অভিযান চালায়। এসময় আবু মিয়াকে আটক করলেও ওপর দু’জন পালিয়ে যায়।
আটক আবু মিয়া (৪৭) সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার বাটিদল গ্রামের বাসিন্দা। বর্তমানে কোম্পানীগঞ্জ থানার নতুন জীবনপুর (গাছঘর) এলাকায় বসবাস করছিলেন। আটককালে পলাতক রমজানের ঘরের খাটের নিচে রাখা চারটি প্লাস্টিকের বস্তায় ১ হাজার ৩৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে র্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে র্যাব বাদী হয়ে মামলা করে আবু মিয়াকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে। পালিয়ে যাওয়া দুইজনের বিষয়ে খোঁজখবর ও ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।
এছাড়াও র্যাব-৯, সিলেট এর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
আজকের সিলেট/ডি/এসটি
কোম্পানীগঞ্জ প্রতিনিধি 








