সিলেটে ভারী বৃষ্টির আভাস
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৪০ PM

সিলেটে ভারী বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪/০৬/২০২৫ ০৮:৫৪:৫০ PM

সিলেটে ভারী বৃষ্টির আভাস


সিলেটের আকাশে মেঘের আনাগোনা থাকলেও দিনভর থেমে থেমে বৃষ্টির দেখা মিলেছে। মঙ্গলবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৫.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এর আগে গেল ২৪ ঘণ্টায় (২৩ জুন ভোর ৬টা থেকে ২৪ জুন ভোর ৬টা) বৃষ্টির পরিমাণ ছিল মাত্র ৩.৬ মিলিমিটার।

মঙ্গলবার সন্ধ্যায় সিলেট আবহাওয়া অফিসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলের আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেইসঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত এবং দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো কোনো স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আজ সকাল ৯টায় বাতাসে আর্দ্রতার ছিল ৭৪ শতাংশ ও সন্ধ্যা ৬টায় তা ছিল ৬৩ শতাংশ, যা গতকালের তুলনায় ১৬ শতাংশ এবং ১৭ শতাংশ কম। 

আজকে সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর