সিলেট সীমান্তে কোটি টাকার চোরাই পণ্য আটক
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:২৪ PM

সিলেট সীমান্তে কোটি টাকার চোরাই পণ্য আটক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০/০৩/২০২৫ ০৪:৩৯:১৩ AM

সিলেট সীমান্তে কোটি টাকার চোরাই পণ্য আটক


সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, বাসমতী চাল, মহিষ, গরু, হেয়ার অয়েল, জিরা, ক্লপ জি ক্রিম, কমলা, চিনি, মেহেদি, চকলেট, ট্যাং, শুঁটকি, সাবান, সুপারি এবং শিং মাছ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার দুপুরে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃত মালামালের সিজার মূল্য ১ কোটি ৪ হাজার ৮ শত ৭৫ টাকা।

জানা গেছে, সোমবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন বাংলাবাজার, তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, পান্থুমাই, শ্রীপুর, দমদমিয়া, বিছানাকান্দি বিওপি এবং ডিবির হাওর স্পেশাল ক্যাম্প এই অভিযান চালায়।

এ বিষয়ে সিলেট ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক গণমাধ্যমকে বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান চালিয়ে চোরাচালানি মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানি মালামালসমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর