হবিগঞ্জ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:২৪ PM

হবিগঞ্জ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৩/২০২৫ ০৮:১৮:৫৩ AM

হবিগঞ্জ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন


হবিগঞ্জ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা, অবকাঠামো উন্নয়ন ও প্রয়োজনীয় জনবল নিয়োগ করে দ্রুত সময়ের মধ্যে পূর্ণ উদ্যমে পরিচালনা এবং হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে হবিগঞ্জ জেলা ছাত্রদল।

শনিবার হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের পরিচালনায় এতে বক্তব্য দেন হবিগঞ্জ সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব, যুগ্ম সম্পাদক মহিবুর রহমান শাওন, মো. কামরুল ইসলাম, মোস্তাক খান চৌধুরী রুমেল, সাইদুর রহমান, মো. সুয়েব রানা, শাহ মুরাদ, রুবেল খান, ইকবাল চৌধুরী এবং হবিগঞ্জ মেডিকেল কলেজের অধ্যায়নরত শিক্ষার্থী আবু হাসান, সাজিদুর রহমান প্রমুখ।

জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, হবিগঞ্জ মেডিকেল কলেজ জেলার মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। এটা কোনোভাবেই বন্ধ হতে দেওয়া যাবে না। এটির স্থায়ী ক্যাম্পাস এবং শিক্ষার্থীদের আবাসিক হল ও ডাক্তারদের প্রয়োজনীয়তা নিশ্চিত করার দাবি জানান তিনি।

সাধারণ সম্পাদক জিল্লুর রহমান তার বক্তব্যে বলেন, হবিগঞ্জ মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠিত হওয়ার পর হবিগঞ্জসহ আশপাশের অনেক জেলার রোগীরা এখানে সেবা নিতে আসেন। তাই এই কলেজ বন্ধের পাঁয়তারা যেকোনো মূল্যে প্রতিহত করা হবে।

সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব বলেন, বিগত স্বৈরাচারী হাসিনা সরকারের দুর্নীতি ঢাকতে ও দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে একটি মহল হবিগঞ্জ মেডিকেল কলেজসহ সারা দেশে ৬টি মেডিকেল কলেজ মানহীনের অজুহাতে বন্ধের ষড়যন্ত্র চলছে। এই কলেজ বন্ধ বা অন্যত্র সরিয়ে নেয়ার চেষ্টা হলে জেলাবাসীকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ার করেন তিনি।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর