কমলগঞ্জে বিদেশি সিগারেটসহ আটক ২
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:২৯ PM

কমলগঞ্জে বিদেশি সিগারেটসহ আটক ২

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৩/২০২৫ ০৮:৫৪:৪২ AM

কমলগঞ্জে বিদেশি সিগারেটসহ আটক ২


মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে অবৈধ পথে আসা ১০ হাজার শলাকা বিদেশি সিগারেটসহ দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- মৌলভীবাজার সদর উপজেলার কদমহাটা গ্রামের জুবায়ের আহমেদ টিটু (২৮) ও আধপাশা গ্রামের শংকর দেব (২২)।

বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে কমলগঞ্জ থানা এলাকার শমসেরনগর এয়ারপোর্ট রোডের রাজমহল মিষ্টির দোকানের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন জানান, ‌কমলগঞ্জ থানার বিশেষ অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিদেশি MOND ব্রান্ডের ১০হাজার শলাকা সিগারেট ও একটি ডিসকভার মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আটককৃত ব্যক্তিরা ভারত সীমান্ত থেকে চোরাচালানের মাধ্যমে বিদেশি সিগারেট এনে মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। এঘটনায় আটককৃত দুই জন ও পলাতক দুইজনসহ চার জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর