সিলেটে সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:১০ PM

সিলেটে সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৩/২০২৫ ০৪:৩৯:০০ AM

সিলেটে সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ


সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অভিযানে ১ কোটি ১৩ লক্ষ ১২ হাজার টাকার চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।

শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, সোনালীটিলা, কালাইরাগ, প্রতাপপুর, সোনারহাট, উৎমা, নোয়াকোট, বিছনাকান্দি, সংগ্রাম, তামাবিল এবং শ্রীপুর বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান সানগ্লাস, শাড়ী, কিসমিস, ক্রীম, চকলেট, মেহেদী, জিলেট গার্ড ব্লেইড, চিনি, হেয়ার অয়েল, সাবান, বাসমতি চাল, মদ, ফেন্সিডিল অবৈধভাবে মালামাল পরিবহনে ব্যবহৃত ঠেলাগাড়ী আটক করে। আটককৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ১৩ লক্ষ ১২ হাজার ৮৭০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক বলেন, সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর