সিলেটে ৫ দশমিক ৬ মাত্রার ভূ-কম্পন
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:০৮ PM

সিলেটে ৫ দশমিক ৬ মাত্রার ভূ-কম্পন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫/০৩/২০২৫ ০২:৩৬:৫৮ AM

সিলেটে ৫ দশমিক ৬ মাত্রার ভূ-কম্পন


সিলেটে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পন অনুভূত হয়েছে। বুধবার বেলা ১১টা ৩৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তর সিলেটের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন।

তিনি জানান, ভূ-কম্পনের উৎপত্তিস্থল ছিল মায়ানমার ও ইন্ডিয়ার সীমান্ত এলাকায়। তবে, ভূমিকম্পে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে, গত বুধবার দিবাগত রাত ২টা ৫৫ মিনিট ৩৭ সেকেন্ডে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের মরিগাঁও। রিখটার স্কেলে এর ৫ দশমিক ৩ মাত্রা ছিল।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর