ডেভিল হান্টের বাহুবলে গ্রেপ্তার ৪
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৩১ AM

ডেভিল হান্টের বাহুবলে গ্রেপ্তার ৪

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৩/২০২৫ ০৯:০৩:৪৬ AM

ডেভিল হান্টের বাহুবলে গ্রেপ্তার ৪


সারাদেশে চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় হবিগঞ্জের বাহুবলে চারজনকে গ্রেপ্তার হয়েছে। সেনাবাহিনীর সহযোগিতায় হবিগঞ্জের বাহুবল মডেল থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন- বাহুবল উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের প্রয়াত তোতা মিয়ার ছেলে টেনু মিয়া ও সেলিম মিয়া, টেনু মিয়ার ছেলে শিবলু মিয়া এবং লাকড়িপাড়া গ্রামের আমীর হোসেনের ছেলে জাকারিয়া মিয়া।

সোমবার বিকেলে থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়।  

বাহুবল মডেল থানার ওসি জাহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন বলেন, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তারা নিজ নিজ এলাকার চিহ্নিত অপরাধী। সেনাবাহিনীর সহযোগিতায় পৃথক ‘ডেভিল হান্ট’ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে হবিগঞ্জ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর