দ্রুত সময়ের মধ্যে ফুটপাত দখলমুক্ত ও রাস্তা সংস্কার করার নির্দেশ
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০২:৫৮ AM

বিয়ানীবাজারে মতবিনিময় সভায় জেলা প্রশাসক

দ্রুত সময়ের মধ্যে ফুটপাত দখলমুক্ত ও রাস্তা সংস্কার করার নির্দেশ

সংবাদদাতা

প্রকাশিত: ০৩/০২/২০২৫ ০৭:০৯:১৭ AM

দ্রুত সময়ের মধ্যে ফুটপাত দখলমুক্ত ও রাস্তা সংস্কার করার নির্দেশ


রাস্তা সংস্কার, অবৈধ দখলদারদের কাছ থেকে দ্রুত সময়ের মধ্যে ফুটপাত দখলমুক্তসহ বিয়ানীবাজার উপজেলা প্রতিটি সেক্টরের সমস্যা গুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সমাধানের নির্দেশ দিয়েছেন সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।

সোমবার বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় এনজিও প্রতিনিধি সায়ারাত মহালসমূহের লিজগ্রহীতা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তফা মুন্নার পরিচালনায় বিয়ানীবাজার উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজা চৌধুরী, সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন, জামায়াতে ইসলামী বিয়ানীবাজার উপজেলা শাখার আমীর মাওলানা ফয়জুল ইসলাম, সেক্রেটারি আবুল কাশেম এবং নায়েবে আমীর আবুল খায়ের।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর