সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি একেএম তারেক কালাম আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬০ বছর। তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন।
সোমবার বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেটে চিকিৎসাধীন থাকাকালীন উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়।
আজকের সিলেট/ডি/এসটি









