মাধবপুরে অবৈধ ভাবে বালি উত্তোলনে লাখ টাকা জরিমানা
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:২৩ AM

মাধবপুরে অবৈধ ভাবে বালি উত্তোলনে লাখ টাকা জরিমানা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০২/২০২৫ ০৫:৩৯:৫৮ AM

মাধবপুরে অবৈধ ভাবে বালি উত্তোলনে লাখ টাকা জরিমানা


হবিগঞ্জের মাধবপুরে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলন করায় ফয়সল মিয়া ও মাতু মিয়া ব্যক্তিদ্বয়কে ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা অর্থদন্ডে দন্ডিত  করা হয়েছে।

সোমবার দুপুরে সহকারী কমিশনার (ভুমি)নির্বাহী ম্যাজিষ্টেট  মোঃ মুজিবুল ইসলাম উপজেলার সুলতানপুর ও মহব্বতপুর ড্যাম সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা নগদ এক লাখ টাকা অর্খদন্ডে দন্ডিত করা করা হয়। এবং এসময় ড্রেজার মেশিন ও পাইপ জব্দ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুজিবুল ইসলাম বলেন, অবৈধ ভাবে মাটি ও বালু উত্তোলনে অভিযান অব্যাহত থাকবে।সহযোগিতায় ছিলেন মাধবপুর থানা পুলিশ।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর