টঙ্গীতে বিশ্ব ইজতেমায় সিলেটের হবিগঞ্জ জেলার দুই মুসল্লির মৃত্যু হয়েছে। তারা হলেন- হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়ার রামনগর গ্রামের রমিজ উদ্দিন ও বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের রাঘবপুর গ্রামের ইয়াকুব উদ্দিন।
রোববার মারা যাওয়াদের পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
উল্লেখ্য, রোববার সকালে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
আজকের সিলেট/ডি/এসটি
হবিগঞ্জ প্রতিনিধি 








