সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের পাইকুরাটি গ্রামের সামনের সড়ক থেকে শনিবার দুপুর দেড়টার দিকে পাইকুরাটি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন (২৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, নাশকতার প্রস্তুতির অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ধর্মপাশা উপজেলা শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৮জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১৫থেকে ২০জনকে আসামি করে গতবছরেের ৭ডিসেম্বর বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা হয়। এই মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে উপজেলার পাইকুরাটি গ্রামের বাসিন্দা ও পাইকুরাটি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুনকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আজকের সিলেট/মিমো/ প্রতিনিধি
মহি উদ্দিন আরিফ ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি 








