তামাবিল স্থলবন্দরে কাজ না করেই ১০ কোটি টাকা হরিলুট
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:১৩ AM

তামাবিল স্থলবন্দরে কাজ না করেই ১০ কোটি টাকা হরিলুট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১/০১/২০২৫ ১০:১৩:২৮ AM

তামাবিল স্থলবন্দরে কাজ না করেই ১০ কোটি টাকা হরিলুট


তামাবিল স্থলবন্দর দিয়ে ঘোষণার চেয়ে অধিক পণ্য আমদানি করে শুল্ক ফাঁকি দেওয়া হচ্ছে। এতে প্রতি মাসে তিন কোটি টাকার বেশি রাজস্ব হারাচ্ছে সরকার। খবর পেয়ে বন্দরে অভিযান চালিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চার সদস্যের একটি দল। এ সময় দুদকের সদস্যরা স্থলবন্দরে নানা অনিয়ম ও দুর্নীতির সত্যতা পেয়েছেন। এসময় কেচু খুজতে গিয়ে সাপ বেরিয়ে এসেছে।

দুদকের সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক জুয়েল মজুমদারের নেতৃত্বে সকাল থেকে বিকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়। এ সময় স্থলবন্দরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

দুদকের সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক জুয়েল মজুমদার বলেন, ‌হুসনে আরা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কোনও লোড-আনলোড কার্যক্রম পরিচালনা না করেই ২০২৩-২৪ অর্থবছরে প্রায় ১০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। অভিযানে এর সত্যতা মিলেছে। এসব বিষয়ে অধিকতর তদম্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।

তবে তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেছেন, আমদানিকারকদের কাছ থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনও অভিযোগ পাওয়া যায়নি। পাশাপাশি অতিরিক্ত ওজনের পণ্য পরিবহনের ক্ষেত্রে কাস্টমস নিয়মিত মামলা করছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর