গোয়াইনঘাটের আঙ্গারজুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উৎসব উদযাপন
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:০৩ AM

গোয়াইনঘাটের আঙ্গারজুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উৎসব উদযাপন

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০১/২০২৫ ০৭:২৩:২২ AM

গোয়াইনঘাটের আঙ্গারজুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উৎসব উদযাপন


গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল হাকিম চৌধুরী।

শতবর্ষ উদযাপন কমিটির আহবায়ক মাহবুবুর রহমান রিপনের সভাপতিত্বে এবং মিছবাহ আহমদ, আবু সাঈদ, নাজির উদ্দিন ও বিলাল উদ্দিন চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা জামায়াতের সেক্রেটারী জয়নাল আবেদীন। প্রধান আলোচকের বক্তব্য রাখেন সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত হোসেন এরশেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, বিশিষ্ট শিক্ষানুরাগী জামাল উদ্দিন আহমদ, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি মনজুর আহমদ, এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদ আহমদসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

আয়োজনের মধ্যে ছিল সকাল সাড়ে ৯ টায় বর্ণাঢ্য র্যালি, বয়স্কদের দৌড় প্রতিযোগিতা, এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এই ঐতিহাসিক দিনটি স্মরণীয় করতে বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন পরিষদ নানা অনুষ্ঠান আয়োজন করে।

এ দিনটি স্থানীয় শিক্ষার উন্নয়ন ও সমাজের অবদান নিয়ে আলোচনা এবং বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের মিলনমেলা হিসেবে বিশেষভাবে উদযাপিত হয়।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর