চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট
সোমবার, ১৮ মে ২০২৬, ০৯:৫৫ AM

চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ২৮/০৭/২০২৪ ১১:৫৪:২২ AM

চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট


অবশেষে আজ রোববার চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট। বিকাল ৩টার দিকে সেবাটি চালু হবে বলে জানিয়েছেন টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি জুনাইদ আহমেদ পলক।

এদিন সকালে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নেয়।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত ১৮ জুলাই সারাদেশে সহিংসতা ছড়িয়ে পড়লে ওইদিন রাত ৯টার দিকে সারাদেশে ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। গত ২৩ জুলাই রাত থেকে পরীক্ষামূলকভাবে সীমিত পরিসরে চালু হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। পরে বৃহস্পতিবার রাত থেকে বাসাবাড়িতেও ইন্টারনেট সেবা চালু করা হয়।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর