সোনার গহনা ২ লাখ ৩০ হাজারের বেশি, রুপার ভরি ৪ হাজার ৩১৬ টাকা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:০৪ PM

সোনার গহনা ২ লাখ ৩০ হাজারের বেশি, রুপার ভরি ৪ হাজার ৩১৬ টাকা

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ০৪/১০/২০২৬ ০৯:৩৩:৩৮ AM

সোনার গহনা ২ লাখ ৩০ হাজারের বেশি, রুপার ভরি ৪ হাজার ৩১৬ টাকা


দেশের বাজারে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনা কিনতে এখন ভ্যাটসহ গুনতে হচ্ছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। একই সময়ে সনাতন পদ্ধতির এক ভরি সোনার গহনার দাম ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা। আর ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৩১৬ টাকা।

দেশে সোনা ও রুপার গহনার দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটির নির্ধারিত নতুন দর অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে এসব দামে সোনা ও রুপার গহনা বিক্রি হচ্ছে। নতুন করে দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত এই দরই কার্যকর থাকবে।

বাজুসের নির্ধারিত তালিকায় দেখা যায়, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ভ্যাটসহ ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। এর পরের মানের ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকায়। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা।

সোনার পাশাপাশি রুপার গহনার দামও নির্দিষ্ট করে দিয়েছে বাজুস। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ৪ হাজার ৩১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার ভরি ৪ হাজার ১৪১ টাকা এবং ১৮ ক্যারেটের রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৫৫৮ টাকা দরে।

এদিকে সনাতন পদ্ধতিতে তৈরি রুপার গহনার প্রতি ভরির দাম রাখা হয়েছে ২ হাজার ৬৮৩ টাকা। নতুন দর ঘোষণা না করা পর্যন্ত দেশের বাজারে নির্ধারিত এসব দামেই সোনা ও রুপার গহনা বিক্রি হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর