দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ সভাপতি সাদিকুর রহমান চৌধুরীকে মাদক ব্যবসায়ী কতৃক প্রাণনাশের হুমকি ও হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব,সিলেট।
শনিবার বিকেলে নগরীর স্টেশন রোডস্থ লেইছ সুপার মার্কেটের প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত নিয়মিত মাসিক সভা থেকে এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার আলীর পরিচালনায় সভায় বক্তব্য দেন দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কার্যনির্বাহী কমিটির ১ম সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সদস্য এমদাদুর রহমান চৌধুরী জিয়া, দপ্তর ও পাঠাগার সম্পাদক ইসমাইল আলী টিপু, প্রচার প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক এমরান ফয়সল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু বক্কর তালুকদার, সদস্য মোঃ নজরুল ইসলাম।
সভায় বক্তারা বলেছেন, মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে একজন সাংবাদিকের বাসায় গিয়ে হুমকি ও হামলার ঘটনা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করেছে। বক্তারা এমন নেক্কারজনক ঘটনা যে বা যারা ঘটিয়েছে তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার জোর দাবি জানান।
আজকের সিলেট/এপি/বিজ্ঞপ্তি









