৩৪ নম্বর ওয়ার্ড যুবদলের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ PM

৩৪ নম্বর ওয়ার্ড যুবদলের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮/০৯/২০২৬ ১০:৪৯:৫২ AM

৩৪ নম্বর ওয়ার্ড যুবদলের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল


সিলেট মহানগর যুবদলের ৩৪ নম্বর ওয়ার্ডের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছেন সংগঠনের নেতাকর্মীরা। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নগরীর খাদিমপাড়া পয়েন্ট থেকে মিছিলটি বের করা হয়। ৩৪ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে আয়োজিত মিছিলটি হিলভিউ টাওয়ারের মোড় প্রদক্ষিণ করে পুনরায় ৩৪ নম্বর ওয়ার্ড এলাকায় এসে শেষ হয়।

মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় নবগঠিত কমিটির সভাপতি মির্জা সম্রাটসহ কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। মিছিল ও সমাবেশ ঘিরে পুরো এলাকা স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

সমাবেশে ৩৪ নম্বর ওয়ার্ড যুবদল নেতা এম এ কাদির বলেন, “আমরা অত্যন্ত আনন্দিত। যুবদলের প্রতিটি নেতাকর্মীকে সঙ্গে নিয়ে সংগঠনকে আরও সুসংগঠিত করতে আমরা মাঠে থাকব। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনে যুবদল আগের চেয়ে আরও শক্তিশালী ভূমিকা পালন করবে।”

বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবগঠিত কমিটির নেতৃত্বে সংগঠনকে আরও গতিশীল ও ঐক্যবদ্ধ করে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। একই সঙ্গে গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুবদলের নেতাকর্মীরা সক্রিয় ভূমিকা রাখবেন বলেও জানান তারা।

আনন্দ মিছিল ও সমাবেশে মহানগর যুবদলের হুসেইন আহমদ, সুয়েব আহমদ চৌধুরী শুভ, হেলাল মিয়া, হোসেন আহমেদ, মুহিবুর রহমান, সেনাজ মিয়া, বুলবুল আহমেদ, মালেক আহমদ, রফিক মিয়া, কামাল আহমেদ, ছালেক মিয়া, ইমরান আহমদ অন্তর, রইছ মিয়া, সাহেদ আহমদ, রমজান মিয়া, মুস্তাফিজুর রহমান, আব্দুল করিম, আলম আহমদ, সোহেল, মিজান, রইস মিয়া, নূরউদ্দিন খান হাসান, আল আমিন, আব্দুল মালেক, সাহান আহমদ, সুমন মিয়া ও রুবেল আহমদসহ ৩৪ নম্বর ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর