শ্রীমঙ্গলে সুবিধাবঞ্চিত তরুণদের দক্ষতা উন্নয়নে অ্যাডভোকেসি সভা
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ PM

শ্রীমঙ্গলে সুবিধাবঞ্চিত তরুণদের দক্ষতা উন্নয়নে অ্যাডভোকেসি সভা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৯/২০২৬ ০১:২৫:৫৪ PM

শ্রীমঙ্গলে সুবিধাবঞ্চিত তরুণদের দক্ষতা উন্নয়নে অ্যাডভোকেসি সভা


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সুবিধাবঞ্চিত তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরি ও দারিদ্র্য হ্রাসে কারিগরি দক্ষতা উন্নয়নের গুরুত্ব নিয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার শ্রীমঙ্গলের মোহসিন অডিটোরিয়ামের কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়। ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুয়েব হোসেন চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, জনস্বাস্থ্য উপজেলা কর্মকর্ততা মো সাইফুল ইসলাম, সোশ্যাল এইড, ঢাকার নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার বাবুল আক্তার, পরিচালক ও প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিষ্ট ইসহাক মিয়া সোহেল, বিজিএস ঢাকার নির্বাহী পরিচালক পাইংশৈ মারমা এবং বিজিএস এর পরিচালক জগদীশ চন্দ্র রায় প্রমুখ।

‘Youth Vocational Skills Training for Underprivileged Youth for Employment Generation and Poverty Reduction Project’ শীর্ষক প্রকল্পের আওতায় সুবিধাবঞ্চিত তরুণদের কারিগরি প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরির বিভিন্ন দিক নিয়ে সভায় আলোচনা করা হয়। একই সঙ্গে তরুণদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দারিদ্র্য কমানোর সম্ভাব্য উদ্যোগ নিয়েও মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।

বক্তারা বলেন, তরুণদের কর্মদক্ষ করে গড়ে তুলতে কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণের বিকল্প নেই। বিশেষ করে চা-বাগান অধ্যুষিত এলাকার সুবিধাবঞ্চিত তরুণদের প্রশিক্ষণের আওতায় আনা গেলে তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়বে। এর মাধ্যমে জীবনমান উন্নয়নের পাশাপাশি দারিদ্র্য কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।

প্রকল্পটি বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেন সভায় অংশ নেওয়া প্রতিনিধিরা।

এতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি (CSO) এবং চা-বাগান ব্যবস্থাপনার প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর