সিলেটে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৩, ট্রাফিক মামলায় ২০১ যানবাহন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ PM

সিলেটে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৩, ট্রাফিক মামলায় ২০১ যানবাহন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭/০৯/২০২৬ ০২:১৪:২৬ PM

সিলেটে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৩, ট্রাফিক মামলায় ২০১ যানবাহন


সিলেট মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযানে ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই দিনে মহানগরীর বিভিন্ন এলাকায় ট্রাফিক পুলিশের অভিযানে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে ২০১টি যানবাহনের বিরুদ্ধে।

রবিবার (৬ সেপ্টেম্বর) সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) ও ট্রাফিক বিভাগ পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করে।

এসএমপি জানায়, মহানগর পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৩ জনের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, চোরাচালানকারী, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত ব্যক্তি এবং মেট্রোপলিটন অধ্যাদেশে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা রয়েছেন।

অভিযানের সময় ৪১ হাজার ৫৯০ টাকা মূল্যের ভারতীয় অলিভ অয়েল, ডাভ ও জিলেট ব্লেডও উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে, একই সময়ে মহানগরীর বিভিন্ন এলাকায় ট্রাফিক বিভাগ অভিযান চালায়। এতে ২০১টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ৯০টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ১১১টি যানবাহন আটক করা হয়েছে।

এসএমপির পক্ষ থেকে বলা হয়েছে, সিলেট মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর