চুনারুঘাট সীমান্তে ২৫ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ PM

চুনারুঘাট সীমান্তে ২৫ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৯/২০২৬ ১১:০২:২০ AM

চুনারুঘাট সীমান্তে ২৫ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১


হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে মাদকবিরোধী অভিযানে ২৫ পিস ভারতীয় ইয়াবাসহ মো. ময়না মিয়া (৪১) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে একটি ব্যাটারিচালিত অটো গাড়িও জব্দ করা হয়। উদ্ধার করা মালামালের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা।

রোববার (৬ সেপ্টেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবি সূত্র জানায়, রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বাল্লা বিওপির একটি টহলদল চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। চুনারুঘাট উপজেলার সীমান্ত পিলার নম্বর ১৯৩৬/২-এস থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কাটানীপাড়া এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানের একপর্যায়ে একটি ব্যাটারিচালিত অটো গাড়িতে তল্লাশি চালানো হয়। সেখান থেকে ২৫ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করে বিজিবি। পরে অটো গাড়িসহ মো. ময়না মিয়াকে আটক করা হয়।

আটক ময়না মিয়া চুনারুঘাট উপজেলার টেকেরঘাট গ্রামের মো. সৈয়দ আলীর ছেলে।

বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত রাখার কথাও জানিয়েছে বাহিনীটি।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) জানায়, দেশের অর্থনীতি ও নিরাপত্তা সুরক্ষায় মাদক ও চোরাচালানবিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল আরও জোরদার করা হবে।

এর আগে গত ৪ সেপ্টেম্বর বাল্লা বিওপির টহলদল দিঘীরপাড় এলাকায় বিশেষ অভিযান চালায়। ওই অভিযানে ১২০ পিস ভারতীয় মণিপুরি থামি কাপড়, একটি ব্যাটারিচালিত অটো গাড়ি এবং আক্রমণের চেষ্টায় ব্যবহৃত একটি দেশীয় অস্ত্র (রামদা) উদ্ধার করা হয়।

সেদিন ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হলেও জব্দকৃত মালামাল উদ্ধারের সময় আরও দুজন আসামি দৌড়ে পালিয়ে যায় বলে জানিয়েছে বিজিবি।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর