রিকাবীবাজারে ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ৩
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ PM

রিকাবীবাজারে ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭/০৯/২০২৬ ১০:৪৮:৩৭ AM

রিকাবীবাজারে ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ৩


সিলেট মহানগরীর রিকাবীবাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলের প্রস্তুতির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে নূরী রেষ্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, রাতে রিকাবীবাজার এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন, এমন খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার তিনজনের মধ্যে বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রলীগ নেতা এস. এইচ. উবায়েদের পরিচয় পাওয়া গেছে। অপর দুজনের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাঈনুল জাকির গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সিলেটভিউকে বলেন, ‘আমরা ৩ জনকে গ্রেফতার করেছি। যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর