সিলেট মহানগরীর নাইওপুল এলাকা থেকে ছিনতাই মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) মধ্যরাতে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার এ তথ্য জানিয়েছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কোতোয়ালী মডেল থানার সওদাগরটুলা চারাদিঘীরপার এলাকার আলমগীর ও আয়না মতি বেগমের ছেলে বরকত আলী (২০), সুনামগঞ্জের দিরাই থানার নয়াগাঁও এলাকার শাহজাহান মিয়া ও মনোয়ারা বেগমের ছেলে সানি আলম (২৪) এবং শাহপরান থানার বটেশ্বর মালাটিলা এলাকার মো. ইসহাক ও রোকসানা বেগমের ছেলে রাকিব রানা (২২)।
পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজনই কোতোয়ালী মডেল থানায় গত ২৯ আগস্ট দায়ের করা একটি মামলার (নং ৪৬) আসামি।
গ্রেপ্তারের পর তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা।
আজকের সিলেট/ জেকেএস









