গোয়াইনঘাটে ফেনসিডিলের বড় চালান উদ্ধার, আটক কুটিনা বেগম
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ PM

গোয়াইনঘাটে ফেনসিডিলের বড় চালান উদ্ধার, আটক কুটিনা বেগম

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৯/২০২৬ ০১:০২:৪৭ PM

গোয়াইনঘাটে ফেনসিডিলের বড় চালান উদ্ধার, আটক কুটিনা বেগম


গোয়াইনঘাটে একটি বাড়িতে অভিযান পরিচালনা করে ১ হাজার ২০৫ বোতল ফেনসিডিলসহ কুটিনা বেগম (৪০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের পাতনী গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। জব্দ করা মাদকের আনুমানিক মূল্য প্রায় ২৪ লাখ টাকা।

আটককৃত কুটিনা বেগম ওই গ্রামের তেরা মিয়ার স্ত্রী।

পুলিশ জানায়, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুকের দিকনির্দেশনায় থানার সেকেন্ড অফিসার তানভীর ফয়েজ, এসআই সুবিনয়, এএসআই অনুপম, এএসআই লোকমানসহ পুলিশের একটি দল কুটিনা বেগমের বাড়িতে অভিযান পরিচালনা করে।

এ সময় বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে ১ হাজার ২০৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই কুটিনা বেগমকে আটক করে পুলিশ।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও মাদকের বিস্তার ঠেকাতে পুলিশের কঠোর অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর