শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ জানুয়ারি
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ PM

শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ জানুয়ারি

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৯/২০২৬ ০৫:৫১:০২ PM

শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ জানুয়ারি


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী বছরের ২৬ ও ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। শুক্রবার  বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কালাম আহমেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

কালাম আহমেদ চৌধুরী জানান, ভর্তি সংক্রান্ত কমিটির সভায় ভর্তি পরীক্ষার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরে সভায় সর্বসম্মতিক্রমে পরীক্ষার জন্য ২৬ ও ২৭ জানুয়ারি তারিখ নির্ধারণ করা হয়েছে।

তবে ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি এখনো প্রকাশ করা হয়নি। আবেদন প্রক্রিয়া, শিক্ষার্থীদের যোগ্যতা, ইউনিটভিত্তিক তথ্যসহ ভর্তি পরীক্ষার বিস্তারিত বিষয় পরবর্তীতে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর