শান্তিগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ PM

শান্তিগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৯/২০২৬ ০৬:১৮:১০ PM

শান্তিগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা


সুনামগঞ্জের শান্তিগঞ্জে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে পাগলা শ্রীশ্রী রামকৃষ্ণ জিউর আখড়া থেকে উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে শোভাযাত্রাটি বের করা হয়। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এটি আবার রামকৃষ্ণ আখড়া প্রাঙ্গণে ফিরে আসে।

শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মঙ্গল শোভাযাত্রায় যোগ দেন।

শোভাযাত্রা শেষে রামকৃষ্ণ আখড়া প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি বিজয় কৃঞ্চ দাশ এতে সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক রঞ্জিত সূত্রধর সভাটি সঞ্চালনা করেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা ও শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জ্যোতিভূষণ তালুকদার, সহ-সভাপতি জ্যোতিময় গোস্বামী, সাধারণ সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টম্পা, সহ-সাধারণ সম্পাদক পূজা উদযাপন ফোরামের উপদেষ্টা সজল দেব, অনিল দাস, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সহ-সভাপতি ফুলটন তালুকদার ও সুভাষ মজুমদার, সহ-সাধারণ সম্পাদক সমীরণ দাস, সাংগঠনিক সম্পাদক সজীব দাস, সহ-সাংগঠনিক সম্পাদক নির্মল দাস ও অর্মিকা দাস এবং দপ্তর সম্পাদক জয় চক্রবর্তী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য নিশি সূত্রধর, সুভাষ দেবনাথ, সঞ্জিত চক্রবর্তী, অধীর বর্মন, ননী দেবনাথ, নরেন্দ্র দেবনাথ, রাজিব কান্তি দে, রিংকু দেব, রাজিব আচার্য, রিপন দেব, অনন্ত সূত্রধর, জিতেন্দ্র দেবনাথ, বরেন্দ্র কুমার দেবনাথ, বিদ্যুৎ দেব, পরেশ দাস, অধীর রুদ্র পাল, নিপিন্দ্র চন্দ্র পাল, ভ্রমর সূত্রধর, দুলু পাল, রাখাল মজুমদার ও কাজল দেব।

এ সময় রামকৃষ্ণ আখড়া কমিটির অর্থ সম্পাদক নিশিকান্ত সূত্রধরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে জন্মাষ্টমী উপলক্ষে শান্তিগঞ্জে আয়োজিত কর্মসূচির সমাপ্তি ঘটে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর