স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এমপি বলেছেন, চলতি মাসের শেষেই দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন বলে। সরকারের নৈপুণ্যে পর্যাপ্ত ভ্যাক্সিন আনা হয়েছে। ইতোমধ্যে রাঙামাটি, বান্দরবান ছাড়া দেশের সব জেলায় হামের টিকা দেওয়া হয়েছে।
শুক্রবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, সরকার ক্ষমতায় আসার পর স্বাস্থ্য খাতে পরিবর্তন এসেছে। এখন পর্যন্ত যতগুলো হাসপাতাল পরিদর্শন করেছেন, সবগুলোতেই ডাক্তারদের উপস্থিতি শতভাগ নিশ্চিত করেছেন। গেল ৬ মাসে দেশের সব হাসপাতালে চিকিৎসা সেবার মান বেড়েছে৷ ওসমানী হাসপাতালেও সময়মত ডাক্তারদের আসা-যাওয়ায় সময়ানুবর্তিতা আগামী ৭ কর্মদিবসের মধ্যে নিশ্চিত করা হবে। অচিরেই সিলেটের নির্মাণাধীন ও অনুমোদিত সরকারি হাসপাতালগুলোও শিগগিরই চালু হবে।
এর আগে সকালে হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তা, ডাক্তার ও নার্সদের সাথে মতবিনিময় করেন তিনি। এসময় উপস্থিত বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি সহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আজকের সিলেট/ডি/এসটি









