বাহুবলে দুই বাসে পুলিশের তল্লাশি, ভারতীয় পণ্যসহ গ্রেপ্তার ৭
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:১৮ AM

বাহুবলে দুই বাসে পুলিশের তল্লাশি, ভারতীয় পণ্যসহ গ্রেপ্তার ৭

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৮/২০২৬ ১০:২৮:৪৮ AM

বাহুবলে দুই বাসে পুলিশের তল্লাশি, ভারতীয় পণ্যসহ গ্রেপ্তার ৭


হবিগঞ্জের বাহুবলে দুটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) উপজেলার ৬ নম্বর মিরপুর ইউনিয়নের কামারগাঁও এলাকায় চেরাগ আলী ফিলিং স্টেশনের সামনে অভিযানটি পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কিশোরগঞ্জের ভৈরবের রিয়াজ উদ্দিন (৪৫), শেরপুরের ঝিনাইগাতীর বকুল হোসেন (৫১), নারায়ণগঞ্জ সদর এলাকার তাপস কুমার মোদক (৪৩), ঢাকার সবুজবাগের জাহিদুল ইসলাম লীমন (৪৮), নারায়ণগঞ্জের রূপগঞ্জের মোহাম্মদ সবুজ (৪৫), শরীয়তপুরের জাজিরার মালেক হোসেন ওরফে অপু (৫২) এবং সিলেটের গোয়াইনঘাটের দুলাল মিয়া (৪৯)।

বাহুবল মডেল থানা পুলিশ জানায়, অভিযানের সময় সৌখিন ও মিতালী পরিবহনের দুটি বাস আটক করা হয়। পরে বাস দুটির পেছনের অংশে থাকা যাত্রীদের সিট এবং উভয় পাশের মালপত্র রাখার বাক্সে তল্লাশি চালানো হয়। সেখান থেকেই এসব ভারতীয় পণ্য উদ্ধার করা হয়।

পুলিশের উদ্ধার করা পণ্যের মধ্যে রয়েছে ১৪০টি ভারতীয় কম্বল, সাড়ে পাঁচ হাজার পিস কিটক্যাট চকলেট, ১৩০ প্যাকেট ওরিও বিস্কুট, ৫০ প্যাকেট স্নিকার্স চকলেট, ২৪ পিস রেড বুল এনার্জি ড্রিংক, ১০ প্যাকেট ডেইরি মিল্ক, ৯৬ বোতল আমুল কুল জুস এবং সাত প্যাকেট বেনজো চকলেট।

বাহুবল মডেল থানার ওসি তদন্ত মো. ইকতার মিয়া জানান, দুটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার সাতজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর