বিয়ানীবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব গ্রেপ্তারের গুঞ্জন
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:০৯ AM

বিয়ানীবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব গ্রেপ্তারের গুঞ্জন

বিয়ানীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৮/২০২৬ ০১:২৪:৩২ AM

বিয়ানীবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব গ্রেপ্তারের গুঞ্জন


বিয়ানীবাজারের সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবুল কাশেম পল্লবকে গ্রেপ্তার করা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়েছে।

শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিভিন্ন অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে পল্লবকে গ্রেপ্তারের দাবি করা হয়। এসব পোস্টে তার গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদও জানানো হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে, রাজধানী ঢাকার বসুন্ধরা এলাকায় অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে গ্রেপ্তার করেছেন। তবে এ দাবির সত্যতা এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

আবুল কাশেম পল্লবকে গ্রেপ্তারের বিষয়টি বিয়ানীবাজার থানা পুলিশ কিংবা সংশ্লিষ্ট কোনো আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও এখনো নিশ্চিত করা হয়নি।

এর আগে গত ১১ আগস্ট বিয়ানীবাজারে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিছিলের অভিযোগে পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করে। ওই মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লবসহ ২৪ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়।

মামলার ঘটনায় ১০ আগস্ট রাতে এজাহারভুক্ত আসামি জাহেদ আলম এবং ১৩ আগস্ট ছাত্রলীগ নেতা মনির সিদ্দিকীকে গ্রেপ্তার করে পুলিশ। সে সময় পুলিশ জানিয়েছিল, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

তবে শনিবার রাত পর্যন্ত পল্লবের গ্রেপ্তারের বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর