কৃতির পোশাক বিতর্কের পর ভাইরাল কঙ্গনার পুরোনো ব্র্যালেট লুক
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:০৯ AM

কৃতির পোশাক বিতর্কের পর ভাইরাল কঙ্গনার পুরোনো ব্র্যালেট লুক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৩০/০৮/২০২৬ ১০:০৫:২১ AM

কৃতির পোশাক বিতর্কের পর ভাইরাল কঙ্গনার পুরোনো ব্র্যালেট লুক


ফ্যাশন নিয়ে বরাবরই নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। কখনো সাহসী ওয়েস্টার্ন পোশাক, কখনো ঐতিহ্যবাহী সাজ কিংবা কখনো ব্যতিক্রমী স্টাইলিং বিভিন্ন সময় নানা রূপে দেখা গেছে তাকে। তবে কৃতি স্যাননের একটি পোশাক নিয়ে সম্প্রতি কঙ্গনার মন্তব্যের পর তার নিজের পুরোনো ফ্যাশন লুকগুলোও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে।


ঘটনার সূত্রপাত একটি বিজ্ঞাপনকে কেন্দ্র করে। সেখানে কৃতিকে অফ-হোয়াইট ব্রালেট-স্টাইলের ব্লাউজ ও ড্র্যাপড স্কার্ট পরা অবস্থায় দেখা যায়। পোশাকটি নিয়ে আপত্তি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কঙ্গনা প্রশ্ন তোলেন, এমন পোশাক পরে কীভাবে ভাইকে রাখি বাঁধা যায়। তার এই মন্তব্য প্রকাশ্যে আসার পরই বিষয়টি নিয়ে শুরু হয় বিতর্ক।


এরপর নেটিজেনদের একাংশ কঙ্গনার পুরোনো সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ঘাঁটতে শুরু করেন। সেখানে তার বেশ কিছু সাহসী ওয়েস্টার্ন লুকের ছবি সামনে আসে। এসব ছবি দেখিয়ে অনেকে কঙ্গনার বর্তমান বক্তব্যের সঙ্গে অতীতের ফ্যাশন পছন্দের তুলনা করছেন। একই সঙ্গে তাকে ‘দ্বিমুখী নীতি’র অভিযোগে ট্রোলও করা হচ্ছে।


পুরোনো ছবিগুলোর মধ্যে ২০২১ সালের একটি ইনস্টাগ্রাম পোস্ট বিশেষভাবে নজরে এসেছে। ওই ছবিতে কঙ্গনাকে সাদা লেসের ব্র্যালেটের সঙ্গে হাই-ওয়েস্টেড সাদা প্যান্ট পরতে দেখা যায়। একাধিক লেয়ারের চেইন নেকলেসে সেই সাজে যোগ হয়েছিল আলাদা মাত্রার স্টাইল।


শুধু ব্র্যালেটের লুকই নয়, কঙ্গনার ফ্যাশন আর্কাইভে রয়েছে স্বচ্ছ করসেট টপের ব্যবহারও। প্যান্টের সঙ্গে ওই করসেটের সমন্বয়ে তৈরি হয়েছিল সাহসী ওয়েস্টার্ন লুক। কোঁকড়া চুল খোঁপায় বাঁধা এবং ন্যুড টোনের মেকআপে সাজটি পেয়েছিল গ্ল্যামারাস আবহ।

অন্যদিকে, কঙ্গনার স্টাইলিংয়ে রেট্রো প্রভাবও দেখা গেছে বিভিন্ন সময়ে। আধুনিক পোশাকের সঙ্গে ভারী নেকলেস ও সোনালি কানের দুল ব্যবহার করে তিনি অনেক সময় সাজে এনেছেন পুরোনো দিনের আমেজ।

ফলে কৃতির পোশাক নিয়ে কঙ্গনার সাম্প্রতিক মন্তব্যের পর তার অতীতের এসব ছবি সামনে আসায় সামাজিক যোগাযোগমাধ্যমের বিতর্ক আরও তীব্র হয়েছে। নিজের ফ্যাশন পছন্দে বরাবরই সাহসী ও পরীক্ষামূলক কঙ্গনা এমন নানা পুরোনো লুকই এখন নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর