মাজারের দানবাক্সে কেবল টাকা নয়, চিঠিও মিলছে বেশ। সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও দানের ডেগে মিললো সেই চিঠি।
সেই চিঠিতে ভাঙ্গ মনের আফসোস প্রকাশ করছেন নিরুপায ভক্তরা। এর মধ্যে হেনা নামের এক নারীর লেখা একটি চিঠি এখন চর্চিত হচ্ছে ব্যাপক।
শনিবার সকালে মাজারের দানবাক্স ও দানের ডেগ খোলার পর পাওয়া যায় এসব চিটি।
চিঠিতে নিজের স্বামীকে ভুল পথ থেকে ফিরিয়ে আনার জন্য আল্লাহর কাছে আকুতি জানিয়েছেন হেনা। একই সঙ্গে যারা তার স্বামীকে বিপথে নিয়েছেন, তাদের বিচার এবং পৃথিবী থেকে মাদকদ্রব্য নির্মূলের প্রার্থনা করেছেন তিনি।তে হেনা লিখেছেন, ‘ইয়া আল্লাহ, আমি তোমার ওলির মাজারে আমার মনের কষ্টগুলো ব্যক্ত করছি। যারা আমার স্বামীকে কুপথে নিছে আল্লাহ তুমি তাদের বিচার করিও। আমার মত কষ্ট যেন কেউ না পায়। আল্লাহ তুমি মাদকদ্রব্য পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দাও। -হেনা।’
আজকের সিলেট/এপি









