রায়নগর আবাসিক এলাকায় মিতালি ১১১নম্বর বাসায় ট্রিপল হত্যাকাণ্ডে নিহত দম্পতির সন্তানরা সবাই প্রবাসে অবস্থান করছেন। তাদের চার সন্তান রয়েছেন। তাদের মধ্যে এক ছেলে ও এক মেয়ে যুক্তরাষ্ট্রে ও দুই মেয়ে যুক্তরাজ্যে বসবাস করছেন।
পারিবারিক সূত্র জানায়, যুক্তরাজ্যপ্রবাসী দুই মেয়ে বৃহস্পতিবার দেশে পৌঁছাবেন। স্বজনদের বহনকারী ফ্লাইটটি সকাল সাড়ে ৯টায় অবতরণের কথা থাকলেও বিলম্বের কারণে দুপুর দেড়টায় সিলেটে পৌঁছানোর কথা রয়েছে। অপরদিকে, নিহতের ছেলে সাবেক ছাত্রদল নেতা আরিফ ইফতেখার যুক্তরাষ্ট্র থেকে আগামীকাল শুক্রবার দেশে আসবেন।
এদিকে বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১টার দিকে সিলেটে সেই ট্রিপল খুনের ঘটনায় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা উদ্ধার করেছে পুলিশ। বর্তমানে নিহত দম্পতির মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রবাসী সন্তানরা দেশে পৌঁছালে জানাজা ও দাফন সম্পন্ন করা হবে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির।
আরও পড়ুন সিলেটে ট্রিপল হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা উদ্ধার
জানা যায়, বুধবার (১২ আগস্ট) সকাল মহানগীর রায়নগর এলাকার মিতালি ১১১নম্বর বাসায় তিনটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই হত্যাকাণ্ডে প্রাণ হারান- বিয়ানীবাজার আখাখাজনা এলাকার মৃত আবরু মিয়ার ছেলে রায়নগর রাজবাড়ি এলাকার মিতালি ১১১ নম্বর বাসার মালিক মো. আব্দুস সাত্তার (৮২), তাঁর স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) ও গৃহপরিচারিকা তাহমিনা (২৫)। এই ঘটনায়র পরপরই ঐ নি বিকাল অভিযান পরিচালনা করে অভিযুক্ত রায়নগর রাজবাড়ী এলাকার আক্তার মিয়ার কলোনির বাসিন্দা এবং মৃত নূর মিয়া (কবিরাজ) ছেলে বাবুল মিয়া (৪০) গ্রেফতার করেছে পুলিশ। পরে তার দেওয়া তার দেওয়া তথ্যমতে আজ বৃহস্পতিবার হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা উদ্ধার করা হয়।
আজকের সিলেট/ জেকেএস









